শিক্ষা বিস্তারের লক্ষ্য সামনে রেখে,নীলফামারী জেলায় ডোমার উপজেলার চিলাহাটির মুক্তিরহাটে গোসাইগঞ্জ গ্রামে, স্থানীয় জনগন ও বাংলাদেশ সরকারের সেকেন্ডারী এডুকেশন সেক্টর ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় যৌথ উদ্যোগে, বিপুল উৎসাহ-উদ্দীপনায়, ১৯৯৯ সালের ১ লা জুলাই নীলফামারী জেলা সদর থেকে ৫০ কিলোমিটার দুরে কোলাহলমুক্ত সবুজ বৃক্ষরাজি শোভিত প্রায় ৫ (পাঁচ) বিঘা জমির উপর এক নৈসর্গিক মনোরম পরিবেশে বিদ্যালয়টি প্রতিষ্টিত হয় এবং গোসাইগঞ্জ গ্রামের নামে গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজ নামে নামকরন করা হয়।
নীলফামারী জেলা হতে ৫০ কিলোমিটার উত্তরে নীলফামারী-ডোমার-চিলাহাটি-মুক্তিরহাট প্রধান সড়কে মুক্তিরহাট হাট এর ৩০০মিটার দক্ষিণে রাস্তা সংলগ্ন অবস্থিত ।
মোট ১.৫একর জমির উপর চারদিকে বাউন্ডারী ঘেরা ৪ (চার) তলা ভিত্তি যুক্ত ১ তলা বিল্ডিং ৯,০০০ বর্গফুট, কক্ষ সংখ্যা ০৫ টি, টিনসেড বিল্ডিং ০২ (দুই) টি কক্ষ সংখ্যা ১৪টি, একটি মটর সাইকেল গ্যারেজ, ৩,২৪০ বর্গফুট নির্মাণাধীন অডিটোরিয়াম ও ২১,৭৫০ বর্গফুট এর একটি পুকুর এবং ও ৯০০ বর্গফুট ছাত্রী কমন রুম ।
আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি সমৃদ্ধ একটি বিজ্ঞান ল্যাব আছে,যা ছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করছে ।
ষষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণির বই,ধর্মীয় বই, উপন্য়াস ও গল্প, মুক্তিযুদ্ধ ও বিভিন্ন মণিষীদের জীবনী বিষয়ক বই, কবিতার বই,মোট ২,৫১৯ খানা বই ও একটি পাঠ কক্ষ নিয়ে একটি লাইব্রেরী অছে ।